স্থগিত হলো অ্যান্ড্রয়েড ১১ বেটা উন্মোচন অনুষ্ঠান

৩১ মে, ২০২০ ০০:০০  
চলমান করোনাভাইরাস মহামারির কারণে অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে অ্যান্ড্রয়েড ১১ মোবাইল অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়। তবে এবার সেটিও স্থগিত করা হয়েছে। খবর রয়টার্স। অ্যান্ড্রয়েড ডেভেলপার ওয়েবসাইটে গুগল জানিয়েছে, আমরা অ্যান্ড্রয়েড ১১ নিয়ে অনেক কিছু বলতে উদগ্রীব, তবে এই এখন উদযাপন করার সময় নয়। আগামী বুধবার ভার্চুয়ালি অনুষ্ঠানটি আয়োজনের কথা ছিলো। অনুষ্ঠান না হলেও, শিগগিরই অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। সম্প্রতি জর্জ ফ্লয়েড নামের একজন ব্ল্যাক ম্যান হত্যার ঘটনায় বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে এ ধরণের অনুষ্ঠান আয়োজন করতে আগ্রহী নয় গুগল। ডিবিটেক/বিএমটি